Empress desk
;
Empress desk
Update : Saturday 28th March 2026, 10:34 am
Online Edition
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রজুড়ে আবারও বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যার নাম ‘নো কিংস’। এই কর্মসূচির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।
আয়োজকদের মতে, শনিবার সারা দেশে ৩ হাজারেরও বেশি বিক্ষোভ অনুষ্ঠিত হতে পারে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ প্রতিবাদ কর্মসূচিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ২০২৫ সালের জুন ও অক্টোবরে একই আন্দোলনের ডাকে লাখো মানুষ রাস্তায় নেমেছিল। আয়োজকদের দাবি, জুনে প্রায় ৫০ লাখ এবং অক্টোবরে প্রায় ৭০ লাখ মানুষ এতে অংশ নেয়।
এবারের আন্দোলনে ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতি এবং ইরান ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ জানানো হবে।
বড় বিক্ষোভ হওয়ার কথা রয়েছে ওয়াশিংটন ডিসি, মিনিয়াপোলিস, শিকাগো এবং সান ফ্রান্সিসকোতে। এমনকি ছোট অঙ্গরাজ্য ভারমন্টেও ৪০টির বেশি কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে, যেখানে মোট জনসংখ্যা মাত্র ৬ লাখ ৪৬ হাজার।
আয়োজকদের ভাষায়, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভের দিনগুলোর একটি হয়ে উঠতে পারে।