Online Desk
;
Online Desk
Update : Saturday 22nd March 2025, 11:04 am
Online Edition
No caption
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) দেশের উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে। তাই উত্তরাঞ্চলের রংপুর বিভাগে ভারি বৃষ্টি হচ্ছে। শনিবারও (১১ জুন) সেখানে ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল বৃষ্টিহীন। শনিবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে ফের তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে কোনো বৃষ্টি হয়নি। এ সময়ে সবচেয়ে বেশি ১৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনা ও চুয়াডাঙ্গায়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের উত্তরাঞ্চলে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। তিনি আরও বলেন, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের উত্তরাংশে মোটামুটি সক্রিয় এবং দেশের অন্যত্র কম সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।