নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
Update : Tuesday 20th May 2025, 10:22 am
Online Edition
লায়লা পারভীন সেঁজুতি
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হচ্ছে।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন লায়লা পারভীন সেঁজুতি।