Empress desk
;
Empress desk
Update : Sunday 19th April 2026, 10:55 am
Online Edition
ছবি: সংগৃহীত
নিয়মিত লেবু পাতা খেলেও তা শরীরের জন্য উপকারী। আর সব থেকে বড় কথা হল, এটি কোনও কড়া স্বাদের খাবার নয়। বরং লেবু পাতা যেকোনও খাবারে স্বাদ বর্ধক হিসাবেই কাজ করে।
লেবু যে স্বাস্থ্যের জন্য উপকারী, তা সবারই জানা। কিন্তু লেবু পাতারও কি কোনও উপকার আছে। বলিউডের তারকাদের পুষ্টিবিদ শ্বেতা শাহ বলছেন, নিয়মিত লেবু পাতা খেলেও তা শরীরের জন্য উপকারী। আর সব থেকে বড় কথা হল, এটি কোনও কড়া স্বাদের খাবার নয়। বরং লেবু পাতা যেকোনও খাবারে স্বাদ বর্ধক হিসাবেই কাজ করে
নিয়মিত লেবু পাতা খেলে কী কী উপকার হতে পারে?
রোগ প্রতিরোধ ক্ষমতা
লেবুর পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ত্বকের স্বাস্থ্য
লেবু পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। এটি ত্বকে বলিরেখা পড়ার সম্ভাবনা কমায়। দাগ-ছোপও দূরে রাখে। এমনকি, কাটা-ছেঁড়ায় বা প্রদাহ হয়েছে এমন জায়গায় লেবু পাতার রস লাগিয়ে দিলে তা উপশমের কাজ করে।
আর্থ্রাইটিসে
লেবু পাতায় প্রদাহ-নাশক উপাদান রয়েছে, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এবং আর্থ্রাইটিসের মতো প্রদাহজনিত রোগের ঝুঁকিও কমাতে পারে।
হজমে
লেবু পাতা হজমে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট এবং এসেন্সিয়াল অয়েল মনকে শান্ত রাখতেও সাহায্য করে।
অনিদ্রায়
লেবু পাতায় থাকা এসেন্সিয়াল অয়েল মাথাব্যথা, অনিদ্রা কমাতেও সাহায্য করে
কী ভাবে খাবেন?