নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
Update : Saturday 24th May 2025, 11:59 am
Online Edition
ছবি সংগৃহীত
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (২৪ মে) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। স্বাভাবিকভাবে সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকরা। লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সন্ধা ৬টা পর্যন্ত, বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষাঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে। এবার ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে গত ১৭ এবং আজ ২৪ মে সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখার নির্দেশনা ছিল। সেই অনুযায়ী আজ শনিবারও (২৪ মে) অফিস খোলা থাকবে।
এর আগে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর গত ৭ মে ঈদে নির্বাহী আদেশে দুদিন (১১ ও ১২ জুন) ছুটি ঘোষণা এবং ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।
এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হতে পারে। এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এবার ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন মোট ছয় দিন নির্ধারণ করা ছিল। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
ইএআর/এসএনআর/এএসএম